1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার,  চট্টগ্রামে ফ্লাইওভারে বেপরোয়া গতির প্রাইভেট কার দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা না দেওয়ার নির্দেশ চসিক মেয়রের বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ডাম্পার ট্রাক জব্দ যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বঠে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের হোয়াইক্যং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন শাল্লায় বাইক ছিনতাইয়ে গ্রেফতার পলাশবাড়ীতে পাম্পে পেট্রোল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩

শাল্লায় বাইক ছিনতাইয়ে গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মো আব্দুল শহীদ প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জের শাল্লায় সক্রিয় মোটরসাইকেল ছিনতাই ও চুরির বিশাল এক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৮ মার্চ সন্ধ্যায় উপজেলার ‘বারবনের মাঠ’ এলাকায় যাত্রীবেশে চালক সাইফুল্লাহকে কৌশলে সরিয়ে তার ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারীরা।ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা প্রধান আসামি  রুকন মিয়া ও  ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে  তার সহযোগী দুজন কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও। পুলিশের  তদন্তে বেরিয়ে এসেছে এক বিশাল অপরাধ সাম্রাজ্যের তথ্য। জানা গেছে, গত ২৭ মার্চ চব্বিশা গ্রামের  সাংবাদিক দিলুয়ার হোসেনের ভাই নজরুল ইসলামের বাইক চুরির সাথেও এই চক্রটি সরাসরি জড়িতঅন্যদিকে, চুরির অভিযোগে গত বুধবার দামপুর গ্রামের রাসেল মিয়া (২৭) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, নজরুল ইসলামের বাইক চুরির ঘটনায় মার্কূলী ও শসার কান্দার একটি শক্তিশালী চক্র জড়িত। এই সিন্ডিকেটের নেপথ্যে সাগর ও মারুফসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান জানান, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও বাইক উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনের নাম এসেছে। অপরাধ দমনে এবং সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট