রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মাদকবিরোধী অভিযানে ১০কেজি গাঁজাসহ ০২জন গ্রেফতার ২০ বছরের রাজনৈতিক পথচলা, জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনী আলোচনায় জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চান মেম্বার প্রার্থী মোঃ সাবুল হাওলাদার কুমিল্লা সীমান্তে ২০০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য ৭ লাখ টাকা সিলেট সীমান্তে ৪৮ বিজিবির বড় অভিযান: ৯৬ লক্ষ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযান: লক্ষাধিক টাকার মাদকসহ চোরাকারবারী আটক ভোলা-২ আসনে সংসদ সদস্য হাফেজ ইব্রাহিমের সমর্থনে চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন সবুজ ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু কুষ্টিয়ার কুমারখালীতে নৌকাবাইচ খেলাকে ঘিরে বিশাল মেলার আয়োজন

গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সম্ভাব্য উপকারভোগীদের সঠিকভাবে শনাক্তকরণ, তথ্য সংগ্রহ ও যাচাই এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালার ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়ছার লিংকন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মণ্ডল।

প্রশিক্ষণে মহিমাগঞ্জ, ফুলবাড়ি ও গুমানীগঞ্জ এলাকার ১৫ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী অংশ নিচ্ছেন। তাঁদের উপকারভোগীদের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করা, সংগৃহীত তথ্য যাচাই, তথ্যের অসংগতি শনাক্ত এবং মাঠপর্যায়ের কার্যক্রম তদারকির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তথ্য সংগ্রহ ও যাচাইপ্রক্রিয়ায় ভুল কমানো, যোগ্য উপকারভোগী নির্বাচনে নির্ভুল তথ্য নিশ্চিত করা এবং কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষ করে গড়ে তোলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews