1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

অনতিবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবেনাজিম উদ্দিন আলম

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল গফুর শিকদার

মনপুরা ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ, গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিল শেষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেন, “অনতিবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

শনিবার (০২ নভেম্বর) বিকেল ৪ টায় মনপুরা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাজিম উদ্দিন আলম আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনাক্রমে ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনতিবিলম্বে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে জনগনের রায়ে বিএনপি সরকার ক্ষমতায় আসবে।

উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী। সমাবেশে সঞ্চালনা করেন, মফিজুর রহমান মিলন মাতাব্বর।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সিএমএইচ হসপিটালের প্রাক্তন চীফ সার্জন বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আব্দুল মতিন, ঢাকা সিএমএইচ হসপিটালের নিউরোলজী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি বিএসএল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব মোঃ শাহেদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট জনাব মোঃ আব্দুল ছাত্তার বাবুল ও বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মোঃ ইউসুফ।

এছাড়াও স্থানীয় নের্তৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হাসান রাজিবচৌধুরী ও প্রফেসর মোঃ মোরশেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট