1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সংলাপে  প্রশাসন-রাজনীতিবিদ পাল্টাপাল্টি

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের কর্মকর্তার দাবি- তাদের হাত-পা ‘বাধা’ থাকে। রাজনৈতিক চাপ কম থাকলে কাজ করতে সুবিধা হয়। রাজনীতিবিদের দাবি- ঢালাওভাবে রাজনীতিবিদদের বললে হবে না। অনেকে ক্ষেত্রে প্রশাসনের দায় আছে, সদিচ্ছারও অভাব দেখা যায়। তবে উভয়ের সাংবাদিকদের দায়িত্বশীল ভ‚মিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার, ১৮ নভেম্বর আয়োজিত এক ‘নাগরিক সংলাপ’ এ প্রশাসন ও রাজনীতিবিদদের এমন পাল্টাপাল্টি বক্তব্য দিতে শুনা যায়। উপস্থিত সুধীজনেরা উল্লেখ করেন, সবার আগে আমাদের নিজেদের মানসিকতার ঠিক করতে হবে। তাহলেই অনেক পরিবর্তন আনা সম্ভব।

জাতীয় সংসদ নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা নিরসনে করণীয় বিষয়ে পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) এ সংলাপের আয়োজন করে। স্বপ্নতরী কনফারেন্স মিলনায়তনে বেলা ১১টা থেকে আড়াইটা নাগাদ এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র সদস্য মো. হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও সিফাত মো. ইসতিয়াক ভ‚ঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন, পিএফজি’র পিস অ্যাম্বাসেডর এবিএম মমিনুল হক, পিস অ্যাম্বাসেডর এস এম শাহীন, সমন্বয়কারি নীহার রঞ্জন সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য্য। এতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট