মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ভারতীয় ৬ টন আলুসহ চোরাচালান জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া

ভারত থেকে পণ্য আসার তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নাম। এবার আলু আসার খবর পাওয়া গেল। ১১ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অভিযানে প্রায় ৬ টন ভারতীয় আলু জব্দ করেছে বিজিবিশনিবার বিকেলে ও রবিবার (২৩ নভেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়জেলার সরাইলে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়ন এসব পণ্য জব্দ করে। এসময় দু’জনকে আটক ও একটি পিকআপ জব্দ করা হয়।চান্দুরা থেকে প্রায় পাঁচ হাজার কেজি আলুসহ আটককৃতরা হলো, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারের মো. মারুফ আহমেদ (১৯) ও গাজীপুরের টঙ্গীর মো. জীবন হক (২৪) তাদের বিরুদ্ধে মামালা দায়ের করে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৫ ব্যাটালিয়নের আরেকটি অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে মোবাইল ফোন ও ডিসপ্লে উদ্ধার করা হয়। তিনি জানান, গত দুই দিনে প্রায় ৯৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, রবিবার ভোর পৌনে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর থেকে ৬৬১ কেজি আলু মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।এসময় পাঁচটি ভারতীয় কম্বলও জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা। শনিবার সন্ধ্যা পাঁচটায় পৃথক অভিযানে চান্দুরা এলাকায় একটি পিকআপ থেকে পাঁচ হাজার ২৩৭ কেজি আলু জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ২১ লাখ টাকা। এদিকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর থেকে ২৩২ পিস মোবাইল ফোন, ৩১ পিস মোবাইল ফোন ডিসপ্লে ও ১৯ পিস ফোনের ব্যাক কাভার জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews