মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাংক প্রতারণা চক্রের সদস্য আটক 

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলামকে (৫০) আটক করা হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। সে রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করে। তখন ব্যাংকের ভিতরে ওত পেতে থাকা প্রতারক রফিকুল ইসলাম এগিয়ে এসে উত্তোলনকৃত টাকার মধ্যে জাল টাকা আছে দাবি করে উক্ত টাকাগুলো হাতে নিয়ে টাকা পরীক্ষার নামে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক গ্রাহক ডা. তোফাজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আজ (রবিবার) সকাল ১১টার দিকে ওই প্রতারক রফিকুল আবারও সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় গিয়ে প্রতারণার উদ্দেশ্য ঘোরাফেরা করতে থাকে। এর আগের ঘটনায় সিসি ক্যামেরায় তার চেহারা সনাক্ত হওয়ায় ব্যাংকের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে থানায় খবর দেয়। পরে উপ পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার অভিযোগে তাকে আটক করে।গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আমরা নজরদারি বাড়িয়ে প্রতারককে আটক করে থানায় খবর দেই। গ্রাহকদের ব্যাংক এসে লেনদেন করার সময় সর্তক থাকতে হবে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews