মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বগুড়ায় নববধূ হত্যা: যৌতুক না দেওয়ায় ফাঁস দিয়ে খুনের অভিযোগে স্বামী আটক

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের কৈপাড়ায় আফিয়া আকতার শম্পা (১৯) নামে এক নববধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, যৌতুক দিতে অস্বীকার করায় তার স্বামী রিয়াজুল জান্নাত তাকে হত্যা করেছে। এ ঘটনায় আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত স্বামী রিয়াজুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেননিহত শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়াপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।স্বজনরা জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসখানেক আগে শম্পা ও রিয়াজুল জান্নাত পালিয়ে এসে বিয়ে করেন। বিয়ের পর তারা শহরের কইপাড়ায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই স্বামী রিয়াজুল শম্পার বাবার কাছে যৌতুক হিসেবে ৬ লাখ টাকা ও একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেল দাবি করতে শুরু করে।এই যৌতুক দিতে নববধূ শম্পা অস্বীকৃতি জানালে তার ওপর নেমে আসে ধারাবাহিক শারীরিক নির্যাতন। স্বজনদের অভিযোগ, এই নির্যাতনের এক পর্যায়ে গতকাল সন্ধ্যায় (২৩ নভেম্বর) রিয়াজুল শম্পাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেশম্পার এক চাচা এই হত্যার বিষয়ে জানান, “ঘটনার মাত্র ২০ মিনিট আগে শম্পা তার বাবাকে ফোন করে বলেছিল— বাবা তার স্বামী তাকে মেরে ফেলার চেষ্টা করছে, তুমি আমাকে বাঁচাও।” এর পরপরই স্বজনরা কইপাড়ার ওই ভাড়া বাড়িতে এসে জানালার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় শম্পার মৃতদেহ দেখতে পান। পরে স্বজনদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এসে রিয়াজুল জান্নাতকে আটক করে পুলিশকে খবর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews