1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় তারুণ্যের উৎসবে আন্তঃ কলেজ ফুটবল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন বগুড়া সরকারি কলেজ

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি:

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বগুড়ায় আয়োজিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বগুড়া সরকারি কলেজ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

২৪ নভেম্বর সোমবার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে বগুড়া সরকারি কলেজের তারুণ্য ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।

 

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক সিফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল কায়েসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা অফিসার আকরম হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোহা জিল্লুর রহমান,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশিদ শাহিন, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ।

পুরস্কার বিতরণীর মাধ্যমে সফলভাবে সম্পন্ন হলো বগুড়ার এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট