শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষার মান পুনরুদ্ধারে সরকার আপসহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ত্রুটির তদন্ত চলছে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ও সেনাপ্রধানের বৈঠক: সামুদ্রিক সহযোগিতা জোরদারে গুরুত্ব চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি সেন্ট জন’সের মেয়রের সঙ্গে ভারতীয় কনসাল জেনারেলের বৈঠক, জ্বালানি, বাণিজ্য ও নগর সহযোগিতা নিয়ে আলোচনা পাকিস্তানের প্রধান বিচারপতির সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ বৃহৎ মন্ত্রী পর্যায়ের অংশগ্রহণে ইসলামাবাদে ওআইসির নারী বিষয়ক ৯ম সম্মেলন শুরু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু  টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার

শিক্ষার মান পুনরুদ্ধারে সরকার আপসহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ত্রুটির তদন্ত চলছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

ঢাকা, ১৬ জুলাই: শিক্ষা, মেধা ও সক্ষমতাভিত্তিক জাতি গঠনে শিক্ষার মান পুনরুদ্ধারে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে ‘অটোপাস’ বা নকলের মাধ্যমে নম্বর বাড়ানোর সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শিক্ষার মান নিশ্চিত করতে বর্তমান সরকার কোনো ধরনের আপস করবে না।

বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো ধরনের অযৌক্তিক দাবি বা অসভ্য আচরণ বরদাশত করা হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। এ সিদ্ধান্তে প্রকৃত পরীক্ষার্থীরা সন্তুষ্ট হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া শিক্ষার্থীদের ওপর পুলিশ বলপ্রয়োগের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওকে তিনি অপপ্রচার ও মানহানিকর বলে দাবি করেন।

শাহিদ ওসমান শরীফ হাদি হত্যা মামলার প্রসঙ্গে তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি নথি ও গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে স্থানীয় আদালতে অবৈধ অনুপ্রবেশ-সংক্রান্ত মামলার কারণে কিছুটা সময় লাগছে।

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের শহীদদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, শহীদের সংখ্যা প্রায় ১,৪০০ বলা হলেও সরকারের হিসাব অনুযায়ী তা ২,০০০-এর বেশি। বর্তমানে ডিএনএ পরীক্ষা ও গণকবরের মাধ্যমে নিখোঁজদের শনাক্তকরণের কাজ চলছে, ফলে নথিভুক্ত শহীদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে ১৫ হাজারের বেশি শহীদ ও আহতের একটি গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে। আহতদের ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে চিকিৎসা ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ষাকালের বিষয়টি বিবেচনায় রেখে আগামী বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল নির্ধারণ করা হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন বলেও তিনি উল্লেখ করেন।

স্বাক্ষরিত

ফয়সাল হাসান

জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা/ব্যবস্থাপক)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews