সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সঙ্গে সাক্ষাৎ  ঝালকাঠির কাঁঠালিয়া: বেহাল বিদ্যুৎ ব্যবস্থায় চরম ক্ষোভ, থমকে আছে জনজীবন ও উন্নয়ন জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,  যশোর জিলাঅভয়নগরে মেয়ের হাতে মা খুন অভয়নগরে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪ নিহত ১ টঙ্গীবাজারের বন্ধ হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ সাংবাদিকরা জাতির বিবেক, সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত

উপমন্ত্রীর মর্যাদায় ভূষিত হলেন জেলা পরিষদের প্রশাসক মইনুল হাসান সাদিক 

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল :

 

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক উপমন্ত্রীর মর্যাদা লাভ করেছেন। স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের উপমন্ত্রীর মর্যাদা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর গাইবান্ধাসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন।

তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে গাইবান্ধা জেলা বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রাজনীতির মাঠে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে তিনি জেলা বিএনপির অন্যতম প্রধান সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্লাপুর আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তবে নির্বাচনী এলাকায় তাঁর ব্যাপক গণসংযোগ, রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে।

পরে দলের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান, ত্যাগ, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জেলার নেতৃত্বের ধারাবাহিকতা বিবেচনায় তাঁকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এবার স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তে উপমন্ত্রীর মর্যাদা লাভ করায় তাঁর রাজনৈতিক জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের উপমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকও এ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews