মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে লোডশেডিং: পুরোনো টাওয়ারের তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব লাখ টাকা শিক্ষক স্ত্রীর কাছে যৌতুক দাবি: হবিগঞ্জে স্কুলশিক্ষক স্বামী গ্রেপ্তার আজ থেকে শুরু হয়েছে ঘুটিয়াশরিফের পবিত্র উরুস মোবারক  বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি গাইবান্ধা সদরে খাল খনন না হওয়ায় সরকারি কোষাগারে ফেরত গেল ৫৭ লাখ টাকা আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সঙ্গে সাক্ষাৎ  ঝালকাঠির কাঁঠালিয়া: বেহাল বিদ্যুৎ ব্যবস্থায় চরম ক্ষোভ, থমকে আছে জনজীবন ও উন্নয়ন জামায়াতের গণমিছিল ও পথসভা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি

মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে লোডশেডিং: পুরোনো টাওয়ারের তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তি

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, হিজলা

 

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পবিস-১) এর আওতাধীন মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে চলেছে। আড়িয়াল খাঁ নদের রিভার ক্রসিংয়ের পুরোনো টাওয়ারের তার ছিঁড়ে যাওয়ায় বর্তমানে এই তিন উপজেলায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছে। সমিতির সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ ভোর ৪টার দিকে মুলাদী ৩৩ কেভি ফিডারের কামারপাড়া প্রান্তে আড়িয়াল খাঁ নদীর রিভার ক্রসিং তার টাওয়ার থেকে ছিঁড়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে সমিতির কারিগরি দল ও পিজিসিবি, বরিশাল জোনের অভিজ্ঞ টেকনিক্যাল টিম দিন-রাত যৌথ পরিশ্রম করে ২৯ জুলাই ভোর ৩টার দিকে বিদ্যুৎ সরবরাহ সচল করে। তবে দুঃখজনকভাবে, চালুর মাত্র এক ঘণ্টা পর একই সংযোগের তার মীরগঞ্জ প্রান্ত থেকেও পুনরায় ছিঁড়ে পড়ে। পিডিবি আমলের অত্যন্ত পুরোনো এই রিভার ক্রসিং টাওয়ারটির জরাজীর্ণ অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে সেখানে স্থায়ী মেরামত করা সম্ভব হয়নি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে ২৯ জুলাই সকাল ৬টার মধ্যে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত অপর একটি টাওয়ারের মাধ্যমে বিকল্প উপায়ে এই তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে বিকল্প এই টাওয়ারটির লোড ক্যাপাসিটি কম হওয়ায় পুরো এলাকার চাহিদামাফিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে বাধ্য হয়ে কর্তৃপক্ষকে পালাক্রমে দৈনিক ৩০% থেকে ৪০% পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে রিভার ক্রসিং টাওয়ারটি পরিদর্শনের জন্য ইতিমধ্যে অভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে দিয়ে কারিগরি সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। টাওয়ারটি অতিরিক্ত পুরোনো হওয়ায় লাইনটি পূর্ণাঙ্গভাবে মেরামত ও পুনর্নির্মাণ করতে কিছুটা সময় প্রয়োজন। তবে অতি দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামত এবং ছিঁড়ে যাওয়া তার প্রতিস্থাপন করে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পুনরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বরিশাল পবিস-১ এবং বাপবিবো কর্তৃপক্ষ যৌথভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সাময়িক অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট ও জনদুর্ভোগের জন্য বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। এই আপতকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহক সদস্যদের ধৈর্য ধারণ করে বিদ্যুৎ বিভাগকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews