রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় বিদ্যালয়ের রড চুরির অভিযোগ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, ২০ বছরের রাজনৈতিক পথচলা, জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন  কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫০ কেজি রড চুরির অভিযোগ, আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মাদকবিরোধী অভিযানে ১০কেজি গাঁজাসহ ০২জন গ্রেফতার ২০ বছরের রাজনৈতিক পথচলা, জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনী আলোচনায় জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চান মেম্বার প্রার্থী মোঃ সাবুল হাওলাদার কুমিল্লা সীমান্তে ২০০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য ৭ লাখ টাকা সিলেট সীমান্তে ৪৮ বিজিবির বড় অভিযান: ৯৬ লক্ষ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযান: লক্ষাধিক টাকার মাদকসহ চোরাকারবারী আটক

২০ বছরের রাজনৈতিক পথচলা, জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন 

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নেতৃত্বে সততা, জনগণের বিশ্বাস ও উন্নয়নের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতখান উপজেলার ৩ নং চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন।স্থানীয় সরকার নির্বাচনের সময় ঘনিয়ে আসায় চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন দৌলতখান উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন।

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দিকনির্দেশনায় তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন বলে জানান তার সমর্থকরা।দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বিএনপির রাজনীতির কর্মকাণ্ডে সক্রিয় থেকে জীবনবাজি রেখে নেতৃত্ব দিয়ে দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সবসময়ই মানুষের পাশে ছিলেন।

চরপাতা ইউনিয়নের সার্বিক উন্নয়নে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা, মাদক নির্মুল এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে তাঁর বিশেষ দৃষ্টি রয়েছে। তিনি মনে করেন—রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হলে এই ইউনিয়নের মানুষ আরও সমৃদ্ধ হবে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে , মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন একজন সৎ সাহসী, পরিশ্রমী ও জনগণের আস্থাভাজন নেতা । রাজনীতিতে সাহসীকতার পাশাপাশি সমাজ বিনির্মানে তার যথেষ্ট দক্ষতা রয়েছে। এমনকি মানবিকতার জন্যও তার ব্যাপক সুনাম রয়েছে ।সরকারি দলের তৃণমূলে একজন প্রভাবশালী ব্যক্তি হয়েও তিনি দলমত নির্বিশেষে সকলের সাথে বিনয়ী আচরণের মাধ্যমে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তরুণদের পাশে থেকে মাদক মুক্ত সমাজ গঠন, খেলাধুলার ব্যবস্থা, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সৃষ্টি করতে চান তিনি। পাশাপাশি কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা তৈরির পক্ষে কাজ করছেন তিনি।নির্বাচনী মাঠে তিনি বলেন, “আমি কোনো ব্যক্তির জন্য নয়, পুরো ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই। জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি চাই উন্নয়নের মাধ্যমে চরপাতা ইউনিয়নকে মাদক মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।”স্থানীয় সচেতন মহল মনে করেন, তার মতো একজন তরুণ, শিক্ষিত ও জনবান্ধব চেয়ারম্যান প্রার্থী চরপাতা ইউনিয়নের জনগণের জন্য নতুন আশার আলো।

চরপাতা ইউনিয়নের সার্বিক উন্নয়নে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে তাঁর বিশেষ দৃষ্টি রয়েছে।মীর মোহাম্ম গিয়াস উদ্দিন তাঁর বক্তব্যে আরও বলেন, “আমি সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। আমার লক্ষ্য হলো—সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে সমজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর চরপাতা ইউনিয়ন গড়ে তোলা।”তিনি সকল দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে আমাকে আপনার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করলে আমি আপনাদের বিশ্বাস ও আশা কখনো ভঙ্গ করব না। চরপাতার প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকব।এদিকে এলাকাবাসীর মতে, মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন এর সহজ-সরল আচরণ, মানুষের প্রতি আন্তরিকতা এবং সমাজসেবামূলক কাজের কারণে তিনি ইতোমধ্যেই জনগণের মনে জায়গা করে নিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, মীর গিয়াস উদ্দিন চরপাতা ইউনিয়নে নতুন এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করবেন।সুতরাং, আসন্ন নির্বাচনে চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান পদে মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনের বিজয় জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হবে—এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews