রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫০ কেজি রড চুরির অভিযোগ, আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মাদকবিরোধী অভিযানে ১০কেজি গাঁজাসহ ০২জন গ্রেফতার ২০ বছরের রাজনৈতিক পথচলা, জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনী আলোচনায় জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চান মেম্বার প্রার্থী মোঃ সাবুল হাওলাদার কুমিল্লা সীমান্তে ২০০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য ৭ লাখ টাকা সিলেট সীমান্তে ৪৮ বিজিবির বড় অভিযান: ৯৬ লক্ষ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযান: লক্ষাধিক টাকার মাদকসহ চোরাকারবারী আটক ভোলা-২ আসনে সংসদ সদস্য হাফেজ ইব্রাহিমের সমর্থনে চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন সবুজ ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু

কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫০ কেজি রড চুরির অভিযোগ, আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নং পশ্চিম চেচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তারের বিরুদ্ধে বিদ্যালয়ের ৯৫০ কেজি রড চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুরি হওয়া রডের মধ্যে ৫০ কেজি রড কাঠালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল জব্দ করেছেন বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান খান অভিযোগ করেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পদ চুরির মতো গুরুতর অভিযোগ ওঠার পরও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews