রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় বিদ্যালয়ের রড চুরির অভিযোগ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, ২০ বছরের রাজনৈতিক পথচলা, জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন  কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫০ কেজি রড চুরির অভিযোগ, আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মাদকবিরোধী অভিযানে ১০কেজি গাঁজাসহ ০২জন গ্রেফতার ২০ বছরের রাজনৈতিক পথচলা, জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনী আলোচনায় জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চান মেম্বার প্রার্থী মোঃ সাবুল হাওলাদার কুমিল্লা সীমান্তে ২০০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য ৭ লাখ টাকা সিলেট সীমান্তে ৪৮ বিজিবির বড় অভিযান: ৯৬ লক্ষ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযান: লক্ষাধিক টাকার মাদকসহ চোরাকারবারী আটক

কাঠালিয়ায় বিদ্যালয়ের রড চুরির অভিযোগ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ,

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর পশ্চিম চেচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো রড ও অন্যান্য মালামাল চুরির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মামুন হোসেন খান রিয়াজ।

সভাপতি মোঃ মামুন হোসেন খান রিয়াজের দাবি, অভিযোগের পর সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্ত করেছেন।

তাঁর বক্তব্য অনুযায়ী, পূর্ববর্তী প্রধান শিক্ষক বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে যে পরিমাণ পুরোনো রড ও অন্যান্য মালামাল বুঝিয়ে দিয়েছিলেন, সেগুলো যথাযথ রয়েছে। এ অবস্থায় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগকে তিনি মিথ্যা অপপ্রচার বলে দাবি করেন।

এলাকাবাসী বলেন, একটি কুচক্রী মহল প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)ও প্রস্তাবিত কমিটির সদস্যদের মানসম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মোঃ মামুন হোসেন খান রিয়াজ একজন সমাজসেবক ও ব্যবসায়ী। এ ঘটনায় স্থানীয়ভাবে সত্তার কাজী, সজিব খান, হাসান মল্লিক ও জাহিদ মল্লিকের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং বিদ্যালয়ের পরিবেশ নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, বিদ্যালয়ের গাছপালা ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধের পাশাপাশি শিক্ষকদের স্থায়ীভাবে বিদ্যালয়ে কাজ করার পরিবেশ নিয়েও সমস্যা দেখা দেয়। এসব অভিযোগের পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের কেউ কেউ আরও অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক পক্ষ পরিবর্তন করে নিজেদের সুবিধা নেওয়ার চেষ্টা করে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের পুরোনো রড ও অন্যান্য মালামাল নিয়ে ওঠা অভিযোগের প্রকৃত সত্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের লিখিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য গুরুত্বপূর্ণ। এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ এই অপপ্রচার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews