শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

কাঠালিয়া : ২৮ অক্টোবর ২০২৪ কাঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম। মুখ্য বক্তা ছিলেন দুদকের পিরোজপুর সমন্বিত জেলার উপসহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন স¤্রাট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা দুপ্রকের সহসভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি সেলিনা বেগম পাপরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, সদস্য মো. সাকিবুজ্জামান সবুর, শিক্ষার্থী সুদিপ্ত সেন, নওসিন আনজুম প্রমুখ।

 

বিতর্ক প্রতিযোগিতায় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক স্কুল এন্ড কলেজ রানার্স আপ নির্বাচিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews