
কামরুজ্জামান (কামরুল) নীলফমারী প্রতিনিধি:
নীলফমারী জেলার জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ও গোলমুন্ডা ইউনিয়নের মাঝামাঝি পোড়াভাটিয়া ডাঙ্গা নামক স্থান থেকে বুড়ি তিস্তা নদীর বালু অবৈধভাবে উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা। আজ ৪/৮/২৬ ইং রোজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন ওনদীর বাঁধ কেটে টলী দিয়ে নিয়ে যাচ্ছেন বালু খেকো সিন্ডিকেট ব্যবসায়ীগন। স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নির্বিচার বালু উত্তোলনের ফলে এলাকাবাসী নদীভাঙনে সহায়-সম্পদ হারানোর আশংকা করছে। নদীভাঙনে এমন কি বুড়িতিস্তা নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়তে পারে কয়েক টি গ্রাম বলে তাদের আশংকা। এলাকাবাসী জানিয়েছে, বালু ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাবের কারণে তারা এই অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করতে পারছে না। স্থানীয় প্রশাসন মাঝে-মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বালু উত্তোলনের যন্ত্রপাতি পুড়িয়ে দিলেও বালু উত্তোলন থামছে না। কয়েকদিন পরেই আবার নতুনভাবে বালু উত্তোলন শুরু হচ্ছে। আইন অনুযায়ী খোলা স্থান ও নদীবক্ষ থেকে বাণিজ্যিক ভিত্তিতে বালু উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। বালু ব্যবসায়ীরা আইনকে অমান্য ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখায় আবাদী জমি, ব্রীজ ও রাস্তাঘাট ও তিস্তা নদীর বাঁধ হুমকির মুখে পড়েছে । স্থানীয় জনগণ নদী ও বাঁধ রক্ষার জন্য অতি দ্রুত উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন। যাতে করে বালু খেকো সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।।