শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

ভালুকায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়া, চরম ভোগান্তিতে দূরপাল্লার বাসের যাত্রীগন ও পথচারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে জনৈক অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন। এসময় দোষীদের দ্রুত বিচারের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীগণ।

এ ঘটনায় সেনাবাহিনী, র‍্যাব-১৪, ভালুকা মডেল থানা পুলিশ ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক আলীনূর খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যাওয়ায় যানবাহন চলাচলে স্বাভাবিক পরিস্থিতি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews