শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

কুমিল্লা রিজিয়নে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮০কেজি গাঁজা, ১জন মাদক ব্যবসায়ী ও ১টি প্রাইভেট কার আটক 

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রবিবার ৩ নভেম্বর ২০২৪ রাত ০০.৫০ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মোঃ খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ প্রাইভেট কারকে ধাওয়া করে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের উপর কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন ফুট ওভারব্রিজের নীচে প্রাইভেট কার যার রেজি: নং-ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ এর চালক আসামি মো: ইব্রাহীম (৩৮), পিতা- মৃত আবুল কাশেম, সাং- মিন্নতনগর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লাকে তার ব্যবহৃত প্রাইভেট কারসহ ৮০ (আশি) কেজি গাঁজা আটক করা হয়। উল্লেখ্য উক্ত প্রাইভেট কারটির পিছনে ব্যাক ডালার ভিতরে ৮০ কেজি গাঁজা পাওয়া যায় যা উপস্থিত সাক্ষীদের সামনেই জব্দ তালিকা মূলে আটক করা হয়। এই ব্যাপারে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews