শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

রাজাপুরে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামের মৃত মুমিন উদ্দিন ফরাজির ছেলে আঃ জব্বার ফরাজির দখলীয় সম্পত্তির ৬৩ টি গাছ কেটে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে এ ঘটনায় তিনি রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। থানায় দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, বড় কৈবর্তখালি গ্রামের মৃত মুমিন উদ্দিন ফরাজির ছেলে আব্দুল ওয়াহেদ ফরাজি, বনি আমিন, শাহিনসহ প্রতিপক্ষরা আঃ জব্বার ফরাজির রোপকৃত দখলীয় সম্পত্তির ৬৩ টি গাছ কেটে ৫০ হাজার টাকায় বিক্রির করে দেয়। বাধা দিতে গেলে ভয়ভীতি ও হুমকি দেয়। আঃ জব্বার ফরাজির অভিযোগ ওই সম্পত্তি তার পৈত্রিক বাড়ি এখনও ভাগ হয়নি। তিনি ওই বাড়িতে না থাকার সুযোগে তার ভাই আব্দুল ওয়াহেদ ফরাজিসহ প্রতিপক্ষরা জোরপূবর্ক ছোট বড় মিলিয়ে মেহগনি, চাম্বুল ও রেন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির ৬৩ টি গাছ কেটে ৫০ হাজার টাকায় বিক্রির করে দেয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে আব্দুল ওয়াহেদ ফরাজি জানান, ওই গাছ তিনি রোপন করেছেন। মেহগনি গাছের নিচে অন্য গাছ হয় না বিদায় কিছু গাছ ২০ হাজার টাকায় বিক্রি করে অন্য গাছ রোপন করবে। ২৩ কাঠার বাড়ি এখনও ভাগ হয়নি। রাজাপুর থানার এএসআই ইশতিয়াক ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা বন্ধ করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় ডেকেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews