শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফল আশা করা যায় না। চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল রাজাপুরে 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার,ঝালকাঠি প্রতিনিধি

 

দেশে এখনও বৈষম্য রয়ে গেছে বলে মন্তব্য করেছেন শায়েখে চরমোনাই আল্লামা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ৫ আগস্টের পর মনে করেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু তা হয়নি। মাদার গাছ থেকে আম আশা করা যায় না, তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফল আশা করা যায় না। দেশের মসনদে খুনি ও লুটেরা থাকলে দেশের জনগণ শান্তি পাবে না। একমাত্র ইসলামী হুকুমমত কায়েম হলেই দেশে শান্তি ফিরিয়ে আসবে। ভাল নেতা ছাড়া ভাল কিছু আশা করা যায়নি। আমরা কি দেখলাম ৫ আগস্ট দেশের বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি ও লুটেরা সরকারের পতন হলেও এখনো দেশে চুরি, ডাকাতি, দখলবাজি ও টেন্ডারবাজি অব্যাহত আছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা আয়োজিত তৃনমুল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই এ কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজাপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাস্টার মোঃ জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি সমাবেশে বক্তব্যে আরও বলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পরেও মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে। মুসলমানদের অধিকার হরণ করা হয়েছে। অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মুসলমানদের আন্দোলনের কারণে আমরা ১৯৪৭ সালে পাকিস্তান নামক রাষ্ট্র পেয়েছি এবং এই পাকিস্তান সৃষ্টিতে আন্দোলনে একমাত্র মুসলমানরাই রক্ত দিয়েছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা জানেইনা মুসলমানদের আন্দোলনের অবদানের ইতিহাস।মুসলমানদের দাঁড়ি টুপি থাকার কারণে তারা পুলিশে চাকরি পায় না, সেনাবাহিনীতে চাকরি পায় না। সবখানেই তারা বৈষম্যের শিকার হয়। ভাল নেতা নির্বাচিত না করলে ভাল কিছু আশা করা যায় না। আগামী নির্বাচনে হাত পাখার ভোট নিয়ে যোগ্য নেতা নির্বাচন করুন। অনেকে বলে ইসলামী দল ক্ষমতায় এলে নারীদের প্যাকেট করে রাখবে, মাদক সেবীদের মাদক কিভাবে সেবন করবে, অন্যায় অনিয়ম কারীদের কি হবে?। আসলে ইসলামী দল ক্ষমতায় এলে এমন পরিবেশ সৃষ্টি হবে সবকিছু এমনিতেই বদলে যাবে। এ জন্য পরিবেশটা সৃষ্টি করা জরুরি। ইসলামী দল সেই পরিবেশ সৃষ্টি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews