শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

গাজীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জান

স্টাফ রিপোর্টার

 

গাজীপুরের কালিয়াকৈরে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গতকাল সন্ধায় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ অথবা ১৬ লাখ ৫৫ হাজার টাকা বলে পুলিশ সুত্রে জানাগেছে। এ নিয়ে মঙ্গলবার প্রেস ব্রিফিং করেছে কালিয়াকৈর পুলিশ ।গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া থানার রাজাপুর ভূইয়াবাড়ী এলাকার ইব্রাহিম ভূইয়ার ছেলে মানিক ভূইয়া (৩৬) ও একই থানার কৌরচনী এলাকার নজরুল ইসলামের ছেলে রবিন মিয়া (২৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় একটি মিনি পিকআপ নিয়ে উপজেলার সোনাতলা বাজার হয়ে পাশের গাবচালা এলাকায় গিয়ে মাদক বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। সেখান থেকে ফেরার সময় পুনরায় সোনাতলা বাজার এলাকায় পৌছলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় পিকআপটি আটক করে তল্লাসী করতে চাইলে গাড়ী থেকে নেমে একজন দৌড়ে পালিয়ে যায়। এসময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মানিক ও রবিনকে গ্রেপ্তার করে।

প্রেসব্রিফিংয়ে কালিয়াকৈর-শ্রীপুর সার্কেল এএসপি আফজাল হোসেন খান বলেন, সংবাদ পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী মানিক ও রবিনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫লাখ ৫৫ হাজার টাকা। এছাড়াও মাদক বহনকারী পিকআপ (ঢাকা মেট্রো-ন- ২০-৬৮০৫) উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই (নি.) রফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews