রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঠালিয়ায় জড়াজীর্ণ মসজিদ ঝুঁকিপুর্ন রাস্তা সেতু পরিদর্শন

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

ঝালকাঠির কাঠালিয়ায়

 

একটি জড়াজিনর্ণ মসজিদ ও ঝুকিপুর্ন সড়ক ও সেতু পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী জমাদ্দার হাট সংলগ্ন জমাদ্দার বাড়ীর জড়াজির্ন জামে মসজিদ ও জমাদ্দার হাট থেকে জমাদ্দার বাড়ী পর্যন্ত ঝুকিপুর্ন সড়ক ও সেতু পরিদর্শন করা হয়। এসময় বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি দৈনিক শতকন্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গির হোসেন মনজু ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিসএ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক জাহাঙ্গির হোসেন মনজু বলেন, জমাদ্দার হাট থেকে পশ্চিমে জমাদ্দার বাড়ী হয়ে আলমগীর হোসেনের বাড়ী পর্যন্ত রাস্তা দীর্ঘদিন মেরামত না হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাটি তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী এবং হাটে আসা মানুষসহ জমাদ্দার হাটের পশ্চিম পার্শ্বের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে জমাদ্দার হাট থেকে জমাদ্দার বাড়ী পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। তাই জনস্বার্থে রাস্তাটি মাটির কাজ এবং ইট সলিং জমাদ্দার হাটের পুর্ব পার্শ্বের সড়কে সেতু এবং শতবর্ষী জমাদ্দার বাড়ীর জামে মসজিদে সংস্কারে অর্থ বরাদ্দেরও দাবী জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম ঝুকিপুর্ন সেতুসহ রাস্তাটি পায়ে হেটে দেখেন এবং জমাদ্দার বাড়ীর ঐতিহ্যবাহী জড়াজির্ন জামে মসজিদটি ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি মসজিদের মুসল্লিদের সাথে কথা বলেন। সেতুসহ রাস্তা এবং মসজিদ সংস্কার আশ্বাস দেন ইউএনও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews