রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজাপুরে হেফাজতে ইসলামের জেলা শাখার সম্মেলনে কমিটি ঘোষণা: সভাপতি রহিম, সম্পাদক নুরুল্লাহ

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠি জেলা প্রতিনিধি

 

ঝালকাঠির রাজাপুরের গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সম্মেলনে মাও. আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়াকে ঝালকাঠি জেলা শাখার সভাপতি এবং মুফতি নুরুল্লাহ আশ্রাফী পীর সাহেব তালগাছিয়াকে সাধারণ সম্পাদক করে জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বত্বে প্র্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, প্রধান বক্তা ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সানাউল্লাহ মাহমুদী। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতা মুফতি সানাউল্লাহ খান, মুফতী আবুল হাসান কাসেমী প্রমুখ। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জেলার সকল থানার নেতৃস্থানীয় উলামায়ে কেরামসহ সকলের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন। জেলা কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মাওলানা আব্দুল গাফফার খান, মুফতী আবুল হাসান কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী হানজালা, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মাতিন, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া খানসহ ১৫১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলার উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার খান (শাহ সাহেব হুজুর), মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা আল আমিন দোহারীসহ বিভাগ, জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

গোলাম মোস্তফা সিকদার ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ

০১৭৩০১৮৯৭০৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews