রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ আটক ৩, ভারতীয় ১৩৮ পিস থ্রিপিস জব্ধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় এক নাগরিকসহ তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এসময় ৪ কেজি গাজা ও কাষ্টম্স শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৩৮পিস ভারতীয় থ্রি-পিস জব্ধ করা হয়। আটককৃতরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা দক্ষিণ রামনগর গ্রামের বাসিন্দা রাজিব মিয়া, বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের রোকসানা আক্তার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত জামাল মিয়ার পুত্র শাহীন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রাম থেকে রাজিব মিয়া ও রোকসানাকে আটক করে পুলিশ। এসময় তাদের সাথে থাকা ট্রলি ব্যাগ ও কাপড়ের ব্যাগ হতে ১৩৮ পিস ভারতীয় থ্রী পিস জব্ধ করা হয়। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর একটি অভিযানে, এস.আই মোঃ ওয়াসিম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া উত্তর ইউনিয়নের খালাজোড়া- আনোয়ারপুর সড়ক হতে চার কেজি গাঁজাসহ শাহিন মিয়াকে আটক করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম বলেন, রোকসানার সহায়তায় বৈধ পাসপোর্ট নিয়ে ভারত থেকে আখাউায় আসেন ভারতীয় নাগরিক রাবি মিয়া। তারা শুল্ক রশিদবিহিন কাপড় নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার দুপুওে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews