রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার রামগঞ্জে ফরিদ ভূঁইয়া একাডেমির ছাত্রবাসে শিক্ষার্থীর  মৃত্যুর ঘটনায় হত্যা মামলা ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ লিটনের গণসংযোগ শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ফলতা কান্ডে ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে পুস্পা জাহাঙ্গীর স্ত্রী রেজিনা বিবি  প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  

রাজাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোস্তফা সিকদার সিনিয়র স্টাফ রিপোর্টার

ঝালকাঠির রাজাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয় ৷ উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল৷ উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ সহ অনেক

সভায় প্রধান অতিথির বক্তব্য রফিকুল ইসলাম জামাল বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না৷ আগামীতে রাজাপুর কাঠালিয়াকে মাদকমুক্ত উপজেলা করবো ইনশাআল্লাহ ৷ তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। এ জেলার দানব আমির হোসেন আমু ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে এতে জেলার মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ আগামীতে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে এবং তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী।

গোলাম মোস্তফা সিকদার,

ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ

01730189703

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews