শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 

রাজাপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন উদ্ধার,৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

ছবি ও সংবাদগোলাম মোস্তফা সিকদার ঝালকাঠী জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর থেকে ১৮শ ১৫ কেজি (১.৮১৫) টন অবৈধ পলিথিন উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে মেডিকেল মোড় এলাকার মায়ের দোয়া রিসাইকেল কারখানার গুদামঘর থেকে এ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় মায়ের দোয়া রিসাইকেল ম্যানেজার সম্রাট হোসেনকে অবৈধ পলিথিন মজুদের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজাপুরে সহকারি কমিশনার ভূমি হাসান মোহাম্মদ সোয়াইব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আঞ্জুমান নেছাসহ রাজাপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। মায়ের দোয়া রিসাইকেল কারখানার ম্যানেজার সম্রাট হোসেন জানান, পলিথিন নিষিদ্ধ করার পর তা অনেকেই আর ব্যবহার করতে না পেরে পরিত্যক্ত হিসেবে তাদের কাছে কম দামে বিক্রি করেছে। এগুলো রিসাইকেল করার জন্যই মূলত রাখা হয়েছিলো। রাজাপুরে সহকারি কমিশনার ভূমি হাসান মোহাম্মদ সোয়াইব জানান,মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮শ ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং ৩০ হাজার টাকা পরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত পলিথিন জব্দ করা হয়েছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews