শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 

গাজীপুরের শ্রীপুরে মামার হাতে ভাগনে শাহরিয়ার খুন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামানস্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে রনি (২৮) নামের এক মামার বিরুদ্ধে ধারালো অস্ত্রের আঘাতে ভাগিনা শাহরিয়ার (১৯) নামের এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুজন সম্পর্কে মামা-ভাগনে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের লিচুবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের মো. ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার স্থানীয় মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট কারখানায় কাজ করতেন। তাঁর মামা রনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে।

একই বাসার ভাড়াটিয়া কল্পনা আক্তার বলেন, আজ দুপুরে রনির সঙ্গে তাঁর ভাগনে শাহরিয়ারের কথা-কাটাকাটি হয়। একটু পর শাহরিয়ার ঘর থেকে বেরিয়ে যান। এরপর রনিও দৌড়ে বাইরে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করে দৌড়ে পালিয়ে যান রনি। এরপর তাঁর মাসহ স্বজনেরা রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নানা হুসেন মিয়া বলেন, ‘আমি দোকানে কাজ করছিলাম। এ সময় ছোট নাতি দুর্জয় ডাক-চিৎকার করলে আমি দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় নাতি শাহরিয়ার রাস্তায় পড়ে রয়েছে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বলেন আরও আগেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পলাতক রনিকে আটক করার পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews