শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে  বিশাল ছাত্র সমাবেশ 

  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা,পৌর ও কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর সোমবার বিকালে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হক। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক জামিল হোসেন মোরসালিন। প্রধান আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা।

এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জিম। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত। আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মোত্তাল্লিব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হাসান হানিফ, পলাশবাড়ী উজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজীব সরকার,মোত্তালিব হোসেন সুহাদ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহজাহান মিয়া,সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েলসহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ। সমাবেশের সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন। এসমাবেশের আগে পলাশবাড়ী সরকারি কলেজ, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ, পলাশবাড়ী আর্দশ কলেজ, পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews