রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আখাউড়া মুক্ত হয়। দিবসটি উপলক্ষে এর আগের দিন বৃহস্পতিবার  (৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে পৌর মুক্তমঞ্চে এই কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখাওয়াত হোসেন খান স্বাধীন, এর সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথি ছিলেন আখউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি ।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ  (ওসি) মো. ছমিউদ্দিন  , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জমশিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: এনামুল হক মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মহসিন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক সানি, পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দীকি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রচার সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ,  খ্রিষ্টান ঐক্য পরিষদের  সভাপতির চন্দন ঘোষ  প্রমুখ।

উনুষ্ঠান সঞ্চাচলা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা মন্ডলীর সদস্য দীপঙ্কর ঘোষ নয়ন। অনুষ্ঠান শুরুতে  পবিত্র কোরআন তালাওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ সাদেক।

এসময় মোমবাতির আলো প্রজ্বলন ও পৌর এলাকার কিছু অংশে এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখা হয়। পৌর মুক্তমঞ্চ আলোকিত হয়ে ওঠে।

আখাউড়া মুক্তযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাখাওয়াত হোসেন স্বাধীন বলেন, আগামীকাল ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটে  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ,উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আখাউড়া পোস্ট অফিসের সামনে পতাকা উত্তোলন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews