রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় রাত পোহালেই ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে জেলা ইজতেমা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় রাত পোহালেই ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে জেলা ইজতেমা। গাইবান্ধা সদরের তুলশিঘাটের কাশিনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জেলা ইজতেমা। আগামীকাল ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে তাবলীগ জামায়াতের আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এই ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইতোমধ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অংশগ্রহণ করেছেন। সেখানে অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।

গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ূন কবির সাংবাদিকদের জানান, জেলা।ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে ।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বৃহস্পতিবার ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews