রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ ঘন্টার ব্যবধানে মারা গেলেন স্বামী, স্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে স্বামীর মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে তার স্ত্রীও মৃত্যুবরণ করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) পারিবারিক সূত্রে জানা যায়,

বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বার্ধক্যজনিত কারণে মারা যান নজির হোসেন আকন্দ (৭৫)। তার মৃত্যুতে স্ত্রী রশিদা বেগমের (৬০) মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে তিনি সন্ধ্যায় স্ট্রোক করেন। স্থানীয়রা দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

নজির হোসেন আকন্দের নাতি মো. হাফিজুর রহমান বলেন,আমার দাদা বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। এক সপ্তাহ আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে যান। দাদা ও দাদির মধ্যে অসম্ভব ভালোবাসা ছিল। দাদার মৃত্যুর খবর দাদি সহ্য করতে পারেননি। ফলে দুজনই একই দিনে পৃথিবী ছেড়ে চলে গেলেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আগামীকাল (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবার ও স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews