রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইরাল শ্যামল চন্দ্রকে হত্যা মামলায় আসামিগ্রেপ্তার 

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

বিশেষ,প্রতিনিধিঃমোছাঃ লাবুনী আক্তার

যোগাযোগমাধ্যমে ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে ভাইরাল হওয়া আওয়ামী লীগ কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয়েছে তাকে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের স্টেশন বাজার এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।গ্রেপ্তার শ্যামল চন্দ্র উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল হত্যা মামলার এজাহার নামীয় আসামি শ্যামল চন্দ্র। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাড়ে ১০ বছর পরে গত ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের সহ-ধর্মিণী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৭৯ জনের নাম উল্লেখ ছাড়াও নাম না জানা আরো  ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

শ্যামল চন্দ্র কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করেন। ‘সি ইউ, নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ এসব বাক্য ব্যবহার করে নেটিজেনদের আলোচনার পাত্র বনে যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews