রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’স গ্র‍্যান্ড মাস্টার প্যারেড” অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

পুলিশ লাইনস্ জামালপুরের প্যারেড গ্রাউন্ডে আজ ১১ডিসেম্বর বুধবার সকাল ০৯.০০ ঘটিকায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে, রেঞ্জ ডিআইজি’স গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

প্যারেড পরিদর্শনে ডিআইজি পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পরিদর্শন শেষে ডিআইজি তাঁর বক্তব্যে বলেন, পুলিশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত রাখতে এবং স্মার্ট ও আইনী পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই। এছাড়া প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য অফিসার- ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত গ্র‍্যান্ড মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সোহেল মাহমুদ, পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)। উক্ত প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews