1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক ১ জনগণের ভালোবাসাই আমার শক্তি”বাঘায় এমপি আবু সাঈদ চাঁদ ত্রিশালের রাজনীতিতে সক্রিয় তরুণ মুখ: যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোবটিক পাকা করনের উদ্যোগ গ্রহণ করেন দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: শফিকুল ইসলাম-এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান

সৌদি প্রবাসী মিতু আক্তার নীলার সাথে প্রতারণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব আলম রিপোর্টার

 

সৌদি ফিরত মিতু আকতার নীলার সাথে প্রতারণা করে

২ সন্তানের জনক খোকন, হাতিয়ে নিয়েছে ৭ লক্ষ দশ হাজার টাকা।প্রবাসী হয়ে আর এক ফিরত প্রবাসীর সাথে প্রতারণার ঘটনা আমাদের দেশে খুবই কম ঘটলেও কিন্তু ঘটনাটি কারো কারো কাছে আশ্চর্য জনক মনে হলেও সত্যি এই ঘটনাটি ঘটেছে, সৌদি আরব ফিরত প্রবাসী মিতু আক্তার নীলার সাথে প্রতারণা করে দুই সন্তানের জনক খোকন বিবাহের ছলনা করে হাতিয়ে নিয়েছে ৭ লক্ষ টাকা দশ হাজার টাকা। দীর্ঘ ৩ বছর আগে প্রথমে ফেসবুকে পরিচয় হয়। আস্তে আস্তে হয় প্রেমের সম্পর্ক ।প্রেমের সম্পর্ক হওয়ার পর ১৩ ই অক্টোবর ২০২২ ইং সালে দু’জনের বিবাহ হয়। নারায়নগঞ্জ শিবরামপুর এর সৌদ আরব ফিরত প্রবাসী মিতু আক্তার নীলা ও ওমান প্রবাসী খোকন উভয়েই বাংলাদেশে এসে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় খোকন।খোকন তার নিজের পরিচয় গোপন রেখে অবিবাহিত সেজে এই প্রতারণার ফাঁদ পাতেন। ভোলা জেলার লালমোহন থানার কুল চড়া গ্রামের আনিসুল হকের ছেলে খোকন। মা বাবা হারানো মিতু আক্তার নীলাকে খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করার কারণে তার আত্মীয়-স্বজনরা তাকে পরিচয় দিচ্ছেন না এবং মিতু আকতার নীলার চাচা জ্যাঠারা তাকে বাড়িঘরে উঠতে দিচ্ছে না এবং সম্পত্তি থেকেও বঞ্চিত করেছে মিতু তার অধিকার ফিরিয়ে পেতে এই প্রতারণার বিচারের দাবি জন্য ধারে ধারে ঘুরছে।

 

খোকনের পিতা আনিসুল হক মা বিলকিস বোন ও তার প্রথম বিবাহিত স্ত্রী রিপা সহ সকলেই এই প্রতারণার সাথে সম্পৃক্ত রয়েছে বলে দাবি মিতু আক্তার নীলার। বিভিন্ন সময়ে প্রথম স্ত্রী রিপা বোন বানিয়ে টেলিফোনে কথা বলিয়ে সুকৌশলে খোকন প্রতারণা করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। প্রতারক খোকন সকল কিছু হাতিয়ে নিয়ে মিতুর সাথে যোগাযোগ বন্ধ করে আবার সৌদি আরব প্রবাসে চলে যায়। খোকনের মা বাবা ও তার স্ত্রী ।মিতু আকতার নীলাকে বউ হিসাবে স্বীকার করে মেনে নিলেও অবিবাহিত খোকনের প্রতারণা শিকার হয়ে দিশেহারা প্রবাসী ফেরত মিতু আক্তার।সরজমিনে অনুসন্ধান কালে মিতু আক্তার সাংবাদিকদের বলেন আমরা দু’জনেই দীর্ঘদিন প্রবাসে থেকে মোবাইলে নিয়মিত যোগাযোগ করে এক পর্যায়ে বাংলাদেশে দুজনই চলে আসি। বাংলাদেশে এসে সাভারের ফ্যান্টাসি কিংডমে আমরা সরাসরি দেখা করি এক পর্যায়ে মোহামম্মদপুরের ঢাকা উদ্যানে একটি কাজী অফিসে আমরা দু’জনেই বিবাহবন্ধনে আবদ্ধ হই। এরপরে ঐখানেই একটি ভাড়া বাসায় আমরা উঠি এবং ১৪ দিন আমরা সংসার করি,১৫ সিনের মাথায় খোকন পুনরায় সৌদি আরবে চলে যায়। সৌদি আরবে গিয়ে কিছুদিন ঠিকঠাক যোগাযোগ রাখলেও তার কিছুদিন পর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় অনেক কষ্ট করে তার সাথে পুনরায় যোগাযোগ করতে সক্ষম হই, যোগাযোগ করতে সক্ষম হলেও ঠিকঠাক কথা বলতো না খোকন। কোন উপায়ান্তর না পেয়ে আমি ওর গ্রামের বাড়িতে যাই এবং ভোলার লালমোহন থানা গত ২৭ /১১/২০২৪ ইং একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি প্রতারক খোকনের বিচার চাই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট