রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহের তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় কম্বলসহ আটক ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহে তারাকান্দা উপজেলা যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পিকআপ ভর্তি ভারতীয় কম্বলসহ ৩জনকে আটক করা।

 

আজ ১৮ডিসেম্বর বুধবার সকালে ধোবাউড়া তারাকান্দা আঞ্চলিক সড়ক পথে পিকআপ ভর্তি ভারতীয় কম্বল নিয়ে চোরাকারবারী সদস্যরা আসার কথা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে আজ সকাল দশটা তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়া গাওস্হ নেপালের মোড় নামক স্থানে পিকআপ ভর্তি কম্বলসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃত চোরাকারবারীগন হলো দক্ষিণ ভাত খাওয়া গ্রামের শাহমত আলীর পুত্র মোহাম্মদ আলী (২৫),শুক্কুর আলীর পুত্র মনির হোসেন( ২৪),উত্তর মহামারী গ্রামের মজিবরের পুত্র শফিকুল ইসলাম (২৬)উভয় উপজেলা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর। তাদেরকে আটক করে তারাকান্দা থানায় আনা হয়।থানার সামনে পিকআপ ভ্যান গাড়ি থেকে ৪৮০পিস ভারতীয় কম্বল পাওয়া যায়। সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এসব কম্বল গণনা করে পাওয়া যায়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ টিপু সুলতান বরাবরে উদ্ধারকৃত কম্বল ও পিকআপ ভ্যানসহ আটককৃত তিনজনকে হস্তান্তর করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃবিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews