রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

জোবাইদুর রহমান জুয়েল গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর, বসতভিটা, ফসলি জমি রক্ষা ও বালু মহাল ঘোষণার প্রতিবাদে সোমবার দুপুরে কামারজানি বন্দরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কামারজানি বন্দর বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বালু মহাল প্রতিরোধ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজু, সংগঠনের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. আফছার আলী, মো. জহুরুল হক, মো. এমদাদুল হক মিলন, সদস্য সচিব ইসলামী আন্দোলন ইউনিয়ন সভাপতি মো. মাজু আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সাদেক লেবু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা মনজুর আলম মিঠু, বাসদ মার্কসবাদী জেলা নেত্রী অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর বসতভিটা ও ফসলি জমি ধ্বংস করে বালু মহাল বন্ধ, ফসলি জমিকে বালু মহাল ঘোষণা করার প্রজ্ঞাপন জারি অবিলম্বে বাতিল ও নদী ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews