1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব আখাউড়ায় বিভিন্ন চারাগাছ নষ্ট করার অভিযোগ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

মাদকের বিস্তার রোধ এবং সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাদের অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে র‌্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার)-এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার রামু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা তথ্য পায় যে, চট্টগ্রাম থেকে গণপরিবহনের মাধ্যমে কিছু মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজারের দিকে আসছে। তথ্যের সত্যতা যাচাই ও মাদক উদ্ধারের লক্ষ্যে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৫টা থেকে র‌্যাবের একটি দল রামু থানাধীন জোয়ারিয়ানালা এলাকায় অবস্থান নেয়।পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ফকিরা মুড়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশির সময় ‘পূরবী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস থেকে সন্দেহভাজন এক নারীকে শনাক্ত করা হয়। পরে তার সাথে থাকা একটি গোলাপি রঙের ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।এ ঘটনায় উদ্ধারকৃত মাদক নিজ হেফাজতে রেখে বিক্রয়ের অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট