রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় মহান মে শ্রমিক দিবস-২০২৬ পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

সুস্থ শ্রমিক কর্মঠ হাত, এবার আসবে নতুন প্রভাত -এই স্লোগানকে নিয়ে আজ শুক্রবার গাইবান্ধায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৬ পালিত হয়েছে । গাইবান্ধা জেলা প্রশাসন ও শ্রম কল্যান কেন্দ্রের আয়োজনে সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে বর্ন্যাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে বিভিন্ন সংগঠনের বর্নাঢ্য রালী শহর প্রদক্ষিন শেষে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনাায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ ময়নুল ইসলাম সাদিক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারঅতিরিক্ত পুুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু , জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু সহ অন্যরা। কর্মসুচীতে গাইবান্ধা অংশগ্রহণ করেন জেলা অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন। বক্তারা বলেনমহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের ১ মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগোআন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে সংঘটিত হে মার্কেট বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। পরবর্তীকালে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়এরপর ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।মে দিবস উপলক্ষে বিশ্বের ৮০টির বেশি দেশে ১ মে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হবে। বাংলাদেশেও সরকারি ছুটির পাশাপাশি নানান কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করে আসছে। এছাড়া মে দিবস উপলক্ষে গাইবান্ধার শহর সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews