
কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি
দুনিয়ার মজদুর – এক হও লড়াই কর, মে দিবসের অঙ্গিকার গর্জে উঠুক আর একবার এই স্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ইং যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১ লা মে সকালে বাসস্ট্যান্ড চত্বরে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন শেষে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির সভাপতি মমিনুর রহমান সিনিয়র ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমালা অর্পণ করে। র্যালীতে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, মাইক্রো শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সকল স্তরের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী,থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা জামাত আমির মোকলেসুর রহমান মাস্টার,মটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হামিমুর রহমান হামীম, ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, বিএনপি নেতা রশিদুল ইসলাম বাঙ্গালী,মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মজিবর রহমান,জুয়েল ইসলাম,জামিনুর রহমান, সুলতান মাহমুদ, গোলাম মোস্তফা, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান,সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনে নেতাকর্মীরা।