রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বগুড়া ১ মে, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন-এর পক্ষ থেকে এক বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শ্রমিকদের অধিকার আদায় এবং সংহতির প্রতীক হিসেবে আয়োজিত এই র‍্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক ও নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করার সময় শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

উক্ত র‍্যালিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সংগঠনের অন্যতম নেতা সেকেন্দার আলী ও আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মামুন হোসেন, মিলন, শামিম, বিলাস, মাহমুদ, আনোয়ার, নূর, পার্থ, সাগর, মমিন, আরিফ, স্বপন, পাপ্পু, রিংকু সহ স্থানীয় পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের স্মৃতি অম্লান রাখতে এবং বর্তমান প্রেক্ষাপটে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারীদের ন্যায্য মজুরি ও কর্মঘণ্টা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জোর দাবি জানান।

সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে শ্রমিক স্বার্থ রক্ষায় রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews