1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে বাঘা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে বাঘা থানা পুলিশ টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুন অর রশিদ ও এএসআই জুলফিকার আলী সঙ্গীয় ফোর্সসহ বাউসা ইউনিয়নের কাঁঠালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এসময় সেবনের আসর থেকে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।দণ্ডপ্রাপ্তরা হলেন, বাউসা ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৈকত আলী (২৯) ও বাউসা (মাঝপাড়া) গ্রামের মোহাম্মদ খালেকের ছেলে নুরুজ্জামান সরকার (৩৬)।আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা প্রদানের পর আজ তাদের সাজা পরোয়ানাসহ রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, যুব সমাজকে রক্ষায় মাদক কারবারি-সেবনকারী, ইমু হ্যাকার ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও পেশাদারিত্বের সাথে অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি। এ ধরনের অভিযান চলমান থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট