রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা, বিজিবির হাতে আটক এপিবিএন সদস্য

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম 

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে মাদকবিরোধী অভিযানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়মিত তল্লাশিকালে এক এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।সূত্র জানায়, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির সময় ওই সদস্যের ঘাড়ে ঝুলানো একটি ব্যাগ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তা তল্লাশি করেন। পরে ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews