1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞের ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক  বিশ্ব গণমাধ্যম দিবসে বাঘা মডেল প্রেসক্লাব সভাপতির শুভেচ্ছা টেকনাফে ‘সাবের ডাকাত’ বাহিনীর তাণ্ডব: নবম শ্রেণির ছাত্রী গুরুতর আহত, এলাকায় চরম আতঙ্ক যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে  গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর চুরি ও হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদ্ঘাটন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভোলা জেলা প্রতিনিধি

করেছে তজুমদ্দিন থানা পুলিশএই ঘটনায় জড়িত প্রধান আসামীসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামী মোঃ পারভেজ (২৬) ইতোমধ্যে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেজানা যায়, গত ২৭ এপ্রিল রাত থেকে ২৮ এপ্রিল ভোরের মধ্যে শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ শম্ভুপুর এলাকার আল-আমিনের বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে বাড়ির তিন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েনঅচেতন অবস্থার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগীদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী শামছুল হক খাঁ ২৯ এপ্রিল ভোরে মৃত্যুবরণ করেন এ ঘটনায় ভুক্তভোগী আল-আমিন তজুমদ্দিন থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১ মে রাত ১টা ৪০ মিনিটে লালমোহন এলাকা থেকে প্রধান আসামী পারভেজকে গ্রেফতার করা হয়তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী জসিম (৪৬)কেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে। তজুমদ্দিন থানা পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট