রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে 

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে রাজশাহী নগরীতে এক নারীকে যৌন নিপীড়নের মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের স্থানীয় রিপোর্টার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারক শরমিন আকতারআদালত সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল গোলাম রাব্বানী ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সেদিন বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেনমামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী বাদী হয়ে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০২ (সংশোধিত) এর ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর চন্দ্রিমা থানা মামলা নং-০৩, তারিখ ৩ মার্চ ২০২৬।পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। ওই জামিনের রেফারেন্স নম্বর ছিল ১৬৫৫০/২৬, তারিখ ৯ মার্চ ২০২৬।জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews