রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া মহল্লার একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । এ ঘটনায় আরও এক পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ মে ২০২৬) রাত প্রায় ১০ টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিচক্ষণ চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়া নামক মৌজায় ভাই ভাই আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও হেলাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেআটককৃত হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এসময় তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পকেটে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।অভিযানে একটি কালো রঙের স্মার্টফোনও জব্দ করা হয়এ ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আজাহার আলী (৫০) কে পলাতক আসামী করা হয়েছে। পুলিশ জানায়, আটক আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পলাতক আসামীর সহযোগিতায় ইয়াবা ব্যবসার কথা স্বীকার করে। এব্যাবপারেগোবিন্গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার (৩ মে সকালে মামলাটি নথিভুক্ত করা হয়।পুলিশ আরো জানায়,পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews