রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টেকনাফে ‘সাবের ডাকাত’ বাহিনীর তাণ্ডব: নবম শ্রেণির ছাত্রী গুরুতর আহত, এলাকায় চরম আতঙ্ক

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, টেকনাফ: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সশস্ত্র ডাকাত দলের হামলায় এক নবম শ্রেণির স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছেশনিবার (২ মে) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিনের বসতঘরে চিহ্নিত সন্ত্রাসী সাবের আহমদের নেতৃত্বে একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে। টিনের চাল ও বেড়া কেটে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করেএসময় ঘরে থাকা কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইসমত আরাকে পিস্তলের বাট দিয়ে আঘাত করা হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা ও আনুমানিক ১৩ আনা স্বর্ণালংকার লুট করে নেয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরাস্থানীয়দের দাবি, সাবের আহমদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় নাআহত মেয়েকে নিয়ে দিশেহারা বাবা বেলাল উদ্দিন জানান, হামলাকারীরা তার মেয়েকে নির্মমভাবে আঘাত করেছে এবং পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সাবের আহমদসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেনএদিকে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছেএ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর কতদিন চলবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে কি না। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews