রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি জোরদার করতে একটি অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৩ মে ২০২৬) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ মোঃ মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক।সভায় জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিতব্য বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি, আয়োজনের মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালনের অগ্রগতি তুলে ধরেন এবং সময়মতো প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস প্রদান করেনপ্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ আয়োজনকে সফল করতে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনিসভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করা হবে।সঞ্চালনায় ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার,ও জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা এবং সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ, আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে প্রস্তুতির অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews