রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব গণমাধ্যম দিবসে বাঘা মডেল প্রেসক্লাব সভাপতির শুভেচ্ছা

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আব্দুল হক বাঘা রাজশাহী প্রতিনিধি

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার মডেল প্রেসক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু উপজেলায় কর্মরত সকল সাংবাদিক সহ দেশের সর্বস্তরের গণমাধ্যম কর্মীর প্রতি আন্তরিক শুভেচ্ছা , অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানিয়েছেনএক আবেগঘন বার্তায় তিনি বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়,এটি সত্য, ন্যায় ও নৈতিকতার এক অদম্য কণ্ঠস্বর। সমাজের অসঙ্গতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভীকভাবে কলম ধরেন সাংবাদিকরা। তাদের সাহসী ভূমিকা জাতির বিবেককে জাগ্রত করে এবং একটি সুস্থ, সচেতন ও গণতান্ত্রিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেতিনি আরও বলেন, বর্তমান সময়ে সত্য প্রকাশ করা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠলেও প্রকৃত সাংবাদিকরা কখনোই পিছিয়ে যান না। ঝুঁকি, প্রতিবন্ধকতা ও নানা প্রতিকূলতার মাঝেও তারা সত্যের পথে অবিচল থেকে জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই দায়িত্ববোধই গণমাধ্যমকে করেছে জনগণের আস্থার জায়গাশাহানুর আলম বাবু বলেন, “গণমাধ্যমই হচ্ছে সমাজের দর্পণ। একটি সমাজ, একটি দেশ কতটা এগিয়ে যাবে, তা অনেকাংশেই নির্ভর করে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর।” তিনি সকল সাংবাদিককে পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে কাজ করার আহ্বান জানানসবশেষে তিনি বাঘা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকসহ দেশ-বিদেশে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাঘা মডেল প্রেস ক্লাবের সকল সদস্যদের সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের কল্যাণে আরও সাহসী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews