
ভোলা জেলা প্রতিনিধি
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ কালিবাড়ী রোড মকবুল মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।ইং ০২-০৫-২০২৬ তারিখ ২২.১৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মাহমুদুল হাসান বাপ্পী সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ কালিবাড়ী রোড মকবুল মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ পারভেজ (২৪), পিতা-মোঃ রফিজল হক, মাতা-লিলুফা বেগম, সাং-মুসাকান্দি ৫নং ওয়ার্ড, ২। মোঃ সবুজ (২৫), পিতা-মৃত হোসেন, মাতা-মৃত ছালেহা বেগম, সাং-পূর্ব ইলিশা ৫নং ওয়ার্ড, উভয় থানা ও জেলা-ভোলাদ্বয়কে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।