রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

আগামী ১ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের দাপ্তরিক কার্যক্রম শুরু হচ্ছে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। নতুন ভবন নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম অস্থায়ীভাবে এখান থেকেই পরিচালিত হবেজানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে কাস্টম হাউসের নতুন ভবন নির্মাণাধীন রয়েছে। সেই ভবনের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবনটির মালিক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এ বিষয়ে ৫ মে (মঙ্গলবার) আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কাস্টম হাউস ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস স্পেস এবং ৮ হাজার বর্গফুট গ্যারেজ সুবিধা ব্যবহার করবেচেম্বারের পক্ষে প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং কাস্টম হাউসের পক্ষে কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেনচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেন। এ সময় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কাস্টম হাউস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের শেখ আবু ফয়সল মো. মুরাদ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক শওকত আলীচেম্বার সূত্রে জানা যায়, দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি নিউইয়র্কভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত। প্রায় সাত লাখ বর্গফুট আয়তনের ২৪ তলা আন্তর্জাতিক মানের এ ভবনে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। এতে ১৪টি লিফট, ৩টি বেইজমেন্টে ২৫০টি গাড়ি পার্কিং সুবিধা এবং একটি হেলিপ্যাড রয়েছেঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও ফরিদ আহমেদ চৌধুরীসহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চেম্বারের সাবেক নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews